ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু 

নিহত তৌকির আহমেদ। ছবি : সংগৃহীত
নিহত তৌকির আহমেদ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২১ জুন) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তৌকির আহমেদ (২২) হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের বেল্টু মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হচ্ছিল। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন কালবেলাকে জানান, গত ১৫ জুন রাতে তৌকির ডেঙ্গুর উপসর্গ নিয়ে হরিণাকুণ্ডু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়। ১৯ জুন দুপুর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। বিকেলের দিকে তৌকিরের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে গেলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে শনিবার ভোরে তাকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান জানান, ঝিনাইদহ ডেঙ্গুপ্রবণ এলাকা হিসেবে প্রথম সারিতে রয়েছে। কিন্তু এলাকাবাসী মোটেই সচেতন নয়। তৌকির এ বছর জেলার প্রথম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তিনি প্রথম রোগী হিসেবে মৃত্যুবরণ করলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X