সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত সন্ত্রাসী ‘গরু চোরা সেলিম’ গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে আলোচিত সন্ত্রাসী নুর হোসেন সেলিম ওরফে ‘গরু চোরা সেলিমকে’ গ্রেপ্তার। ছবি : কালবেলা
ফেনীর সোনাগাজীতে আলোচিত সন্ত্রাসী নুর হোসেন সেলিম ওরফে ‘গরু চোরা সেলিমকে’ গ্রেপ্তার। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজীতে আলোচিত সন্ত্রাসী নুর হোসেন সেলিম ওরফে ‘গরু চোরা সেলিমকে’ (৩৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২১ জুন) রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ ও র‌্যাব ফেনীর একটি যৌথ অভিযান চালিয়ে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একাধিক মামলার পলাতক আসামি চাঁদাবাজ নুর হোসেন সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের কালা মিয়া হাজী বাড়ির মৃত এবাদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুর হোসেন সেলিমের বিরুদ্ধে ফেনী, ঢাকা ও সোনাগাজীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরণ, সরকারি কাজে বাধাদান, দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, চুরি এবং ডাকাতির প্রস্তুতির মতো গুরুতর অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুমিদ রায়হান ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি.) মো. মাসুদ আলম পাটোয়ারী ও এসআই (নি.) বজলুর রহমান খান। এ সময় তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন বলেন, ‘আসামি নুর হোসেন সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিল। সর্বশেষ অভিযান সফল হয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।’

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X