মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে, এটি ভাবার কারণ নেই : ডা. জাহিদ

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই—দেশের ১৮ কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত, তাই ধাক্কা দিলেই ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই।

রোববার (২২ জুন) দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। কোনোভাবে নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া যাবে না। এই সুযোগ কেউ যাতে নিতে না পারে, সে দিকে খেয়াল রাখতে হবে। স্বৈরাচারের দোসররা আশপাশেই আছে।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান, জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম।

সম্মেলনের পর কাউন্সিলিং অধিবেশন চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে ১২ ইউনিয়নের ৯২৩ জন ভোটার গোপন ব্যালটে ৫টি পদে ভোট দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X