কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে’

নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল।

রোববার (২২ জুন) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপরই বের হয়ে এসে নেতারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা ৩টি প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে, ‘শাপলা’ প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন।

বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে। তাই তাদের দলও সেটাই চায়।

কেন তাদের আবেদন দিতে দেরি হলো, সে বিষয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।

এ ছাড়া আবেদনের আগে নির্বাচন কমিশনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তার সব কিছুই আমাদের প্রস্তুত আছে। কাগজপত্র এতটাই বেশি যে ট্রাকে করে নিয়ে আসতে হয়েছে। এখন আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে সেগুলো জমা দেবে।

তিনি আরও জানান, আবেদন জমার পর নেতাকর্মীরা শান্তভাবে অবস্থান নেবেন এবং পরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান ব্যাখ্যা করবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X