মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন 

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশইন করা রোহিঙ্গাসহ বাংলাদেশি নাগরিক। ছবি : কালবেলা
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশইন করা রোহিঙ্গাসহ বাংলাদেশি নাগরিক। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি।

সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে লাতু সীমান্তবর্তী চা বাগান থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের দেওয়া তথ্য মতে সোমবার ভোররাতে কোনো এক সময় ভারতের সীমানার একটি ফটক দিয়ে তাদের অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে পুশইন করেছে বিএসএফ। পরে তারা উপজেলার লাতু সীমান্তবর্তী বিওপি এলাকার একটি চা বাগানে ঘুরাঘুরি করতে দেখে তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি রয়েছেন। আটকদের মধ্যে আট শিশু, চারজন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ কালবেলাকে জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার সকালে লাতু সীমান্তে বিওপির টহল দল ১৬ জনকে আটক করেছে। রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন শরণার্থী ক্যাম্পের সঙ্গে আমাদের যোগাযোগ ও পাশাপাশি এনআইডি ও যাছাই-বাছাই প্রক্রিয়া চলতেছে। যাচাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, মৌলভীবাজারের বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করা এখন পর্যন্ত মোট ৩১৩ জনকে আটক করেছে বিজিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X