হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় ফের ২৮ যাত্রী নিয়ে ডুবল স্পিডবোট

দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করেছে স্থানীয়রা। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করেছে স্থানীয়রা। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে তলা ফেটে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়া যাত্রী পল্লী চিকিৎসক নাহেদুল ইসলাম ফয়সাল বলেন, ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বউবাজার এলাকায় পৌঁছালে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, বোটটিতে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী ওঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেও তিনি শোনেননি।

আরেক যাত্রী জনি আলম বলেন, আমি আমার বোনসহ ২৮ যাত্রী হাতিয়া আসছিলাম। প্রথম থেকেই আমরা চালককে বারবার সতর্ক করেছি। তারা এ বিষয়ে কোনো গুরুত্ব দেননি। স্পিডবোটের কোনো ফিটনেস ছিল না, ছিল না জীবনরক্ষার কোনো সরঞ্জাম। এ সকল রুটে চলা স্পিডবোট মালিকদের কাছে আমাদের জীবন পুতুলের মতো, ফিটনেসবিহীন এসব স্পিডবোটের বিরুদ্ধে প্রশাসন হস্তক্ষেপ না করলে দ্বীপের মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকবে।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X