চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের নিচে চাপা পড়া সেই পুলিশের সর্বশেষ অবস্থা

চট্টগ্রামের লোহাগড়ায় তল্লাশিচৌকিতে মোটরসাইকেল আটকাতে গিয়ে দুর্ঘটনার শিকার পুলিশ সদস্য। ছবি : কালবেলা
চট্টগ্রামের লোহাগড়ায় তল্লাশিচৌকিতে মোটরসাইকেল আটকাতে গিয়ে দুর্ঘটনার শিকার পুলিশ সদস্য। ছবি : কালবেলা

নিয়ম না মানায় মোটরসাইকেলকে থামাতে গিয়ে সহকর্মীকে মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিলেন এক পুলিশ সদস্য। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ৫৭ সেকেন্ডের ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

রোববার (২২ জুন) সকাল পৌনে ৬টার দিকে লোহাগাড়ার চুনতী এলাকার হাজি রাস্তার মাথা এলাকায় ঘটনাটি ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সড়কে অস্থায়ী তল্লাশিচৌকিতে পুলিশ দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। একটি বাইক দ্রুতগতিতে পালিয়ে যায়। অপরটি থামলেও মুহূর্তেই পালানোর চেষ্টা করে। তখন দায়িত্বরত এক পুলিশ সদস্য পেছন থেকে বাইকটিকে ধাক্কা দেন।

এতেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গিয়ে ধাক্কা দেয় আরেক পুলিশ সদস্যকে। সড়কের পাশে থাকা একটি ট্রাকের নিচে পড়ে যান তিনি। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে থেঁতলে যায় তার ডান পা। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হয়।

আহত পুলিশ সদস্যের নাম আলা উদ্দিন (৩৩)। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি লোহাগাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী, ট্রাকচালক ও সহকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম জানান, ‘মহাসড়কে ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশ একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। সেই সময়ে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হয়, কিন্তু সেটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যায়। পেছনে আসা আরেকটি মোটরসাইকেলও একইভাবে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা মোটরসাইকেলগুলোকে আটকানোর চেষ্টা করেন।’

এ সময় দ্বিতীয় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ওই ঘটনাস্থলেই কনস্টেবল আলাউদ্দিন ট্রাকের নিচে চাপা পড়েন। তবে ট্রাক চালক দ্রুত গতি কমিয়ে থামেন এবং পুলিশ সদস্যকে উদ্ধার তর নয়।

তিনি আরও জানান, এ ঘটনায় লোহাগাড়া থানায় সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১১

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৩

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৪

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৫

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৬

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৮

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৯

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

২০
X