সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:২১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

মেহেদী হাসান মৃদুল। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মৃদুল। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম মেহেদী হাসান মৃদুল (২৭)।

এ ঘটনায় অভিযুক্ত মেহেদীর বিরুদ্ধে সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেহেদীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। এক মাস আগে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক শুরু করেন তিনি। এরপর গত ১০ ও ২০ জুন সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে ওই তরুণীকে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্কে লিপ্ত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তরুণীর দাবি, ২২ জুন রাতে হঠাৎ মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন রাতে শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী স্পষ্টভাবে বলেন, ‘তোমাকে নিয়ে শুধু ফুর্তি করেছি, বিয়ের কোনো ইচ্ছাই ছিল না।’

ভুক্তভোগী তরুণী বলেন, এই ঘটনায় আমি সামাজিকভাবে অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েছি। এমন প্রতারণাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদী হাসান মৃদুলকে ফোন করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১০

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১১

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১২

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৩

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৪

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৫

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৬

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৭

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৮

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১৯

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

২০
X