সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:৫১ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

ঢাকা তাঁতীদল সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি 

বিএনপির বিজ্ঞপ্তি ও ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপির বিজ্ঞপ্তি ও ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মো. জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় তাঁতীদল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা লায়ন এজেডএম মাইনুল ইসলাম পলাশকে। অন্য দুই সদস্য হলেন মো. আবুল কালাম ও মো. হানিফ খান।

জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইয়াছিনের সই করা চিঠিতে বলা হয়, আগামী ২৫ জুনের মধ্যে নিরপেক্ষ তদন্ত শেষে লিখিত প্রতিবেদন কেন্দ্রে জমা দিতে হবে।

এ বিষয়ে জানতে মো. জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান কালবেলাকে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের নজরে আসার পরই তদন্ত কমিটি গঠন করেছি। যদি তদন্তে তিনি দোষী প্রমাণিত হন, তাহলে তাকে বহিষ্কারসহ যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয়ে কেউ অনিয়ম করলে, তাকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ২১ জুন গাজীপুরের শ্রীপুরে পাইকারি কাপড় মার্কেটের সামনের ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হন জাকির হোসেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি চাঁদাবাজির মামলাও দায়ের হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X