নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ২ খুন, ঘনিষ্ঠ বন্ধু থেকে চিরশত্রু

বাঁ থেকে নিহত আব্দুল কুদ্দুস ও মেহেদী হাসান। ছবি : কালবেলা
বাঁ থেকে নিহত আব্দুল কুদ্দুস ও মেহেদী হাসান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব ও হামলায় এক রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতের ওই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন বাবু-মেহেদী গ্রুপের বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (৩৮) ও রনি-জাফর গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুস (৬০)। তবে এক সময় নিহত মেহেদী ও রনির মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক। তারা দুজন ছিলেন একই গ্রুপে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে-ময়দানে বিএনপির রাজনীতি করেছেন।

তবে গত ৫ আগস্টের পরে নানা কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এক সময়ের দুই ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান চিরশত্রু। আর এই শত্রুতার বলি হলেন মেহেদী নিজে, সঙ্গে নিরীহ বৃদ্ধ আব্দুল কুদ্দুস।

জানা গেছে, বন্দর রেললাইন অটোস্ট্যান্ড ও আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশার অনুসারী রনি-জাফর গ্রুপের সঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা হান্নান সরকারের অনুসারী বাবু-মেহেদীর বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার (২০ জুন) দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জন আহত হন।

সেই বিরোধের জেরে শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাবু-মেহেদী গ্রুপের লোকজন রনি-জাফর গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে। এই খবর পেয়ে নিহতের স্বজন ও রনি-জাফর গ্রুপের লোকজন রেললাইন সংলগ্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বন্দর সিরাজ্উদ্দৌলা ক্লাব মাঠ দিয়ে মেহেদী যাওয়ার পথে তাকে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের মধ্যে কথা বলে জানা গেছে, রনি ও মেহেদীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তাদের বাড়িও কাছাকাছি। ২০-২৫ বছর ধরে তারা একসঙ্গে বিএনপির রাজনীতি করছেন। তবে গত ৫ আগস্টের পরে রনির ছোট ভাই জাফর বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

রনি-মেহেদী গ্রুপের বাইরে গিয়ে জাফর পৃথকভাবে আবুল কাউসার আশার মিটিং-মিছিলে অংশ নেন। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু ছোট ভাইয়ের পক্ষ নেয় রনি। এ নিয়ে রনি ও মেহেদীর মধ্যে দূরত্ব তৈরি হয়। এদিকে রনির ছেলে রায়হান এলাকার বেশ উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। সম্প্রতি দেশীয় অস্ত্র হাতে তার একটি ছবি ছড়িয়ে পড়ে। তার নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ করায় রনি ও মেহেদীর মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়।

এ বিষয়ে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন মশু কালবেলাকে বলেন, রনি, মেহেদী ও বাবু হচ্ছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা ও হান্নান সরকারের কাছের লোক। মেহেদী হাসান ও রনি এক সময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। পরে মেহেদী হাসান বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছিলেন। এ ছাড়া বাবু শিকদার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে ছিলেন। তবে তারা কেউ এখন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে নেই। তারা ব্যক্তি স্বার্থে এ কাজ করেছে। আমাদের দল এ ধরনের কাজকে সমর্থন করে না।

নিহত মেহেদীর সঙ্গে রনির বন্ধুত্বের সম্পর্ক ছিল উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে রনি ও মেহেদীর মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের চলাফেরা দেখলে মনে হতো, তারা এক মায়ের পেটের দুই ভাই। বিএনপি দলের সাংগঠনিক কাজে এক সময় তারা জুটি বেঁধে কাজ করেছে। আর রনির ভাই জাফর গত ৫ আগস্টের পরে এসে বিএনপি নেতা বনে গেছেন। এই জাফর ও রনির ছেলে রায়হানকে নিয়ে নানা ঝামেলার কারণে রনি ও মেহেদী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে শুনেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের একজন পদধারী নেতা বলেন, রনি-জাফর গ্রুপে রনির ছোট ভাই জাফর। জাফর এখন বিএনপি নেতা পরিচয় দেয়। অথচ বিগত আওয়ামী লীগ সরকার আমলে তাকে বিএনপির রাজনীতিকে দেখা যায়নি। আর রনির ছেলে রায়হান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার। সে উচ্ছৃঙ্খল জীবন যাপন করে আসছে। মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে প্রায় সময় নানা অভিযোগ আসত। এসব নিয়ে প্রতিবাদ করায় রনি ও মেহেদীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার একটি অন্যতম কারণ। এসব ঘটনার জের ধরে রনি-জাফর গ্রুপের সঙ্গে বাবু-মেহেদী ও হান্নান সরকার গ্রুপের বিরোধী তৈরি হয়।

এদিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী কালবেলাকে বলেন, এ ঘটনায় দুপক্ষ দুটি হত্যা মামলা করেছে। এতে সাবেক কাউন্সিলর হান্নান সরকারকে আসামি করা হয়েছে। এরই মধ্যে দুপক্ষের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X