জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
স্কুল ভবন নির্মাণ

কাজ শেষ না করেই বিল ভাউচারে সই নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল স্কুলের নির্মাণাধীন ভবন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল স্কুলের নির্মাণাধীন ভবন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল স্কুলের ভবনের নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কাজ শেষ না করে বিলে স্বাক্ষর করিয়ে সব টাকা উত্তোলন করে নেওয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর টেকনিক্যাল স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়। গত বছর ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ কাজ শুরু করে। কিন্তু নির্মাণকাজে ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। শুধু তাই নয় দরজায় সেগুন কাঠের পরিবর্তে মেহগনি কাঠ ও জানালায় নিম্নমানের থাই গ্লাস ব্যবহার করা হচ্ছে। এতে করে ভবনটি টেকসই কতটুকু হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তা ছাড়া কাজ সম্পন্ন না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে বিল ভাউচারে প্রকৌশলী ও ঠিকাদারের লোকজন আগাম স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিচালনা পর্ষদের লোকজন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক কমিটির) সদস্য শাহআলম মিয়া বলেন, দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তা ছাড়া নির্মাণকাজ শেষ না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. আ. হাকিমের কাছ থেকে বিল ভাউচারে (সমুদয় বিলের টাকা) স্বাক্ষর নিয়েছেন ঠিকাদারের লোকজন ও প্রকৌশলী রেজাউল হোসেন। আমরা মনে করি অনিয়মের সঙ্গে প্রধান শিক্ষক জড়িত।

পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগে আগেও বহিষ্কার করা হয়েছিল। এখন আবার অনিয়মের সঙ্গে জড়িতের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. আ. হাকিম বলেন, আমি কনস্ট্রাকশনের কাজ বুঝি না। প্রকৌশলী রেজাউল হোসেন আমাকে অনুরোধ করেছেন। তাই তার অনুরোধে বিল ভাউচারে স্বাক্ষর করেছি। তা ছাড়া মেহগনি কাঠের পরিবর্তে সেগুন কাঠ ব্যবহার করবেন বলে ঠিকাদারের লোকজন ও প্রকৌশলী জনগণের সম্মুখে বলেছেন। আওয়ামী লীগের আমলে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বহিষ্কার করা হয়েছিল।

ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাণকাজে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। তবে ভুলবশত সেগুন কাঠের পাল্লার বদলে মেহগনি কাঠ দেওয়া হয়েছিল। সেটা পরিবর্তন করে সেগুন কাঠ ব্যবহার করা হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রেজাউল হোসেন বলেন, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। সেগুন কাঠের পরিবর্তে মেহগনি ব্যবহার করেছিল। ঠিকাদারকে সেগুলো পরিবর্তন করতে বলা হয়েছে। প্রধান শিক্ষকের বিল ভাউচারে স্বাক্ষর নিলেও ঠিকাদারকে চেক দেওয়া হয়নি। কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়ার দুই মাস পর চেক দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X