ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় প্রাণ গেল দুই কলেজছাত্রের

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ফরিদপুরে পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলা ধলার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

তারা হলেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র রিজায়ে রাব্বি তামীম (২০) ও আব্দুল্লাহ মারুফ (২০)। এদের মধ্যে তামীম গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ার বাসিন্দা শওকত হোসেনের ছেলে। আর মারুফ নোয়াখালীর উত্তর শরীফপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মো. নেছার আলি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা প্রায় সাড়ে ৩টার দিকে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র পানিতে ডুবে যাওয়ার খবর পাই। এরপর সেখানে গিয়ে আমাদের ২ জন ডুবুরি ১০-১৫ মিনিট চেষ্টার পর ছাত্রদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ৬ জন ছাত্র একসঙ্গে দুপুরে গোসল করতে পদ্মার ধলার মোড় পয়েন্টে যায়। তাদের মধ্যে থেকে তামিম ও মারুফ নদীতে নামার পর ডুবে যায়। এরপর তাদের সঙ্গে থাকা ছাত্ররা আমাদের খবর দেন। লাশ পাওয়ার পর ছাত্ররা সিএন্ডবি ঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপল-ই (ইইই) বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ওরা ছয়-সাতজন বন্ধু মিলে দুপুরে গোসল করতে নেমেছিল। এসময় মারুফ ও আরেকজন ভেসে যায়। তাদের বাঁচাতে তামীম এগিয়ে গেলে মারুফ ও সে স্রোতের তোড়ে ডুবে যায়।

তিনি জানান, নিহতদের শরীরের মধ্যে পানি জমে থাকায় দ্রুত পচন ধরার আশঙ্কা রয়েছে। এজন্য রাতে তাদের মৃতদেহ ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ারিং কলেজের মাস্টার রোলের কর্মচারী দুলাল হোসেন বলেন, আজ তাদের পরীক্ষা ছিল। কিন্তু তারা জিদ করে যে, পরীক্ষা দেবে না। পরে সবাই মিলে কলেজের মাঠে খেলাধুলা করে দুপুরে পদ্মা নদীতে গোসল করতে যায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান কালবেলাকে বলেন, মৃত দুই ছাত্রের লাশ হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X