শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি বলছে নির্বাচনে আসবে না। দেশের যে সংবিধান আছে সেই সংবিধানে নির্বাচন করব না। তারা সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়। বাংলার মানুষ তা কখনো হতে দিবে না। এ দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে, এর বাইরে আর কোনো সুযোগ নেই।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়া এলাকায় সদর উপজেলা দিঘি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনের নামে বিএনপি সন্ত্রাস করেছে, মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। তারা উন্নয়নের বাধাগ্রস্ত করেছে। তারা দিনের পর দিন হরতাল দিয়েছে। তারা মানুষ পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে, কলকারখানা পুড়িয়েছে, তারা বোমা হামলা করেছে। আবার তারা গাড়ি পুড়িয়ে মানুষকে হত্যা করার চেষ্টা করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে আমাদের কোনো উন্নয়ন দেয়নি, তারা বোমা হামলা করে মানুষ মেরেছে। শেখ হাসিনার ওপর গ্রেনেট হামলা হয়েছে। ১৫ আগস্ট বন্ধুবন্ধুর পরিবারকে হত্যার সাথে জিয়াউর রহমানের ইঙ্গিত ছিল।

এ সময় দিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, দিঘি ইউপি চেয়ারম্যান আকতার আহমেদ রাজা, জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১০

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১১

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১২

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৪

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৬

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৭

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৮

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৯

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

২০
X