কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মহিলা দলের কর্মীকে ‘শারীরিক হেনস্তার’ পর পুলিশে দিল ‘ছাত্রলীগ’

মহিলা দলের কর্মীকে ‘শারীরিক হেনস্তার’ পর পুলিশে দিল ‘ছাত্রলীগ’

চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মীকে শারীরিক হেনস্তার পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তার নাম নাদিয়া নুসরাত।

গত বুধবার রাতে মহিলা দলের ওই কর্মীকে হেনস্তার ঘটনা ঘটে। পরে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গত বছরের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়। সেখান থেকে আদালত তাকে কারাগারে পাঠান।

কী বলছে বিএনপি ও মিরসরাইয়ের স্থানীয়রা

বুধবার রাতে চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশে যোগ দিয়ে নিজ বাসায় ফেরার পথে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইসাখালী বাজার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা নাদিয়াকে শারীরিক হেনস্তা করেন। পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার রাজনৈতিক সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলে বিষয়টি সবার নজরে আসে।

যা বলছে পুলিশ

নাদিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন। তিনি বলেন, শহরে বিএনপির সমাবেশ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ির দিকে আরও দুজনের সঙ্গে ফিরছিলেন নাদিয়া। স্থানীয় জনতা তাদের মাথায় বিএনপির টুপি দেখে আটকে পুলিশকে খবর দেয়।

তিনি (নাদিয়া) নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি না। তবে তদন্তে তার নাম পাওয়া গেছে। যারা নুসরাতকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাদের পরিচয় জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা কারা এবং তাদের পরিচয় কী, তা আমি জানি না।

কী বলছে স্থানীয় বিএনপি

পুলিশের দাবি অনুযায়ী নাদিয়া মিরসরাই মহিলা দলের প্রচার সম্পাদক। তবে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, তিনি মহিলা দলের কর্মী।

শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের লোকজন নাদিয়ার সিএনজি আটকে তাকে শারীরিকভাবে হয়রানি করে পুলিশের হাতে তুলে দেয়।

থানায় নাদিয়ার নামে কোনো মামলা নেই। পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ করেছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

কী বলছে ছাত্রলীগ

মিরসরাই ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা প্রথমে বলেন, এখানে কোনো বিএনপি আছে নাকি?

হেনস্তার অভিযোগ নিয়ে রানা বলেন, এ বিষয়ে কিছু জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X