গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:১২ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

গণডাকাতি করে বোমা ফাটিয়ে পালাল ডাকাতরা

মেহেরপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
মেহেরপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

মেহেরপুরের গাংনীতে সড়কে ককটেল ফাটিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পথচারীদের কাছ থেকে মোবাইল ও টাকাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় তারা।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে গাংনী-ধানখোলা আঞ্চলিক সড়কে বিল্লাল নার্সারির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ধানখোলা গ্রামের বিপ্লব জানান, গাংনী শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে গাংনী-ধানখোলা গ্রামের সড়কের বিল্লাল নার্সারির সামনে ১০ থেকে ১৫ জন তাকে আটক করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন কেড়ে নেয়।

এ সময় গাংনী শহরের কাঁচাবাজারের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলামের মোটরসাইকেল আটকে নগদ ৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন ও উপজেলার কাষ্টদহ গ্রামের শিশিরের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।

এ ছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন মানুষের কাছ থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং ৮টি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা জানান, এর আগেও এই আঞ্চলিক সড়কটিতে ডাকাতের ঘটনা ঘটেছে। এ সড়কে টহল পুলিশের তৎপরতা বাড়াতে দাবি জানান তারা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১১

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১২

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১৩

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১৪

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১৫

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৬

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৭

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৮

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৯

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

২০
X