গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

‘কিছু লোক আমাকে ভালো হতে দিল না’

বিএনপি অফিসের সামনে থেকে উদ্ধারকৃত ককটেল ও চিরকুট। ছবি : কালবেলা
বিএনপি অফিসের সামনে থেকে উদ্ধারকৃত ককটেল ও চিরকুট। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে চিরকুটসহ দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার ৫নং মটমুড়া ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে এগুলো উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি টিম।

চিরকুটে লেখা রয়েছে, ‘গ্রামের ছেলে হিসেবে এতদিন ভালোই ছিলাম। কিন্তু তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভালো হতে দিল না। শেখ হাসিনা পালিয়ে গেছে তো কী হয়েছে। তবে মাথায় রাখিস আমরা জায়গার মাল জায়গাতেই বসে আছি। ২০১৮ সালের তো হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনের মতো হবে।’

এদিকে পরিত্যক্ত বোমার সঙ্গে হুমকিসহ চিরকুটের কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ইউনিয়নের ১নং নওদা মটমুড়া বিএনপি আঞ্চলিক কার্যালয়ের সামনে লাল ও কালোটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X