জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবেশপত্র নিতে গিয়ে পরীক্ষার্থীরা দেখেন কলেজ বন্ধ

প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও তালা দেওয়া গেটে অপেক্ষমাণ পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও তালা দেওয়া গেটে অপেক্ষমাণ পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা

জামালপুর শহরের বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রবেশপত্র নিতে গিয়ে দেখে কলেজ বন্ধ। এর আগেই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। এতে প্রবেশপত্র না পেয়ে চলামান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৭ শিক্ষার্থী।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে ওই বিদ্যালয়ে অবস্থান নেয় ১৭ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

জানা গেছে, জামালপুর শহরে কয়েক বছর থেকে পাঠদান পরিচালনা করছে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির শুধু পাঠদানের অনুমতি থাকলেও ওই প্রতিষ্ঠানের নামে পরীক্ষা দেওয়ার অনুমতি ছিল না।

বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। এ বছর শিক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হলেও তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড কিছুই হাতে পায়নি তারা। পরীক্ষার্থীদের দাবি এসবের দায়ভার পুরোটাই অধ্যক্ষের।

ইসরাত জাহান নামে এক পরীক্ষার্থী জানান, কয়েকদিন থেকেই বিভিন্ন কলেজে অ্যাডমিট কার্ড দিচ্ছে শুনে সেলিম স্যারের কাছে যাই। তখন স্যার কয়েকদিন পরে আসতে বলে। পরে গেলেও স্যার বলে যে তোমরা পরীক্ষা দিতে পারলেই হলো। গতরাতেও স্যারের সঙ্গে কথা হয় আমাদের। আজ সকাল ৬টার মধ্যে অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার কথা। সকালে এসে দেখি কলেজে তালা দেওয়া। স্যারও নাই, স্যারের মোবাইলও বন্ধ।

যেভাবেই হোক তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান ইসরাত।

আছাদুজ্জামান নামে আরেক পরীক্ষার্থী জানান, রেজাউল স্যার যখন যেভাবে টাকা চেয়েছেন সেভাবেই দিয়েছি। গত দুইটা বছর পড়াশোনা করে আজ পরীক্ষা দিতে পারলাম না। কয়েকদিন থেকে স্যারের সঙ্গে এটা নিয়ে কথা বলছি কোনো লাভই হলো না। একটা পরীক্ষা চলে গেল তাও আমরা বাকি পরীক্ষাগুলো দিতে চাই।

অভিভাবক জাহানারা খাতুন বলেন, কয়েক দিন থেকে রেজাউল স্যাররে সঙ্গে কথা বলতেছি, তিনি শুধু সময় নেন। গতকাল তাকে আমরা আটকিয়েছিলাম, আজ সকালে সব কাগজ দেওয়ার কথা। আমার ছেলের দুইটা বছরের পড়াশোনা মাটি হয়ে গেল।

প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান জানান, এ বিষয়টি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম স্যারের ব্যক্তিগত বিষয়। আমি বিদ্যালয়ে নতুন জয়েন করেছি, কিছুই জানি না।

এ বিষয়ে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকার কল করলেও তা রিসিভ হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম কালবেলাকে বলেন, বিষয়টি শুনেছি, অ্যাডমিট কার্ড বোর্ড থেকে প্রতিষ্ঠানে পাঠানো হয়, সেগুলো প্রতিষ্ঠান বিতরণ করে। এ বিষয়ে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এটি ওই প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X