শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লার এক উপজেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত শতাধিক

সংবাদ সম্মেলনে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যরা। ইনসেটে এডিস মশা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যরা। ইনসেটে এডিস মশা। ছবি : কালবেলা

কুমিল্লার দাউদকান্দিতে গত ২৪ ঘণ্টায় শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত বলে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চিকিৎসার চেয়ে সচেতনতা জরুরি, তাই আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করতে হবে।

তিনি জানান, গত মে থেকে জুন মাসের বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত ৬ জনের মৃত্যু ঘটেছে। তারা আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা থাকা অবস্থায় ঢাকায় ৫ জন ও কুমিল্লায় একজনের মৃত্যু হয়েছে। তাদের ৫ জনই নারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম দুই বছর পর্যন্ত জীবিত থাকে। তাই আমাদের বাসস্থানের আশপাশে থাকা যে কোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট– এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। ডেঙ্গু প্রতিরোধে এসব জায়গায় পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিতভাবে এসব পাত্র পরিষ্কার করতে হবে অথবা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে, যেন মশা ডিম পাড়ার সুযোগ না পায়।

এসব বিষয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার থেকে দাউদকান্দি পৌরসভার ডেঙ্গু আক্রান্ত এলাকায় প্রতিদিন ১২০০ পরিবারকে তদারকি করা হচ্ছে। এভাবে তিন থেকে চার দিন করতে পারলে আশা করছি সফল হবো।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছয়জন, মে মাসে ৫৯ জন এবং জুন মাসে ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আর জুন মাসে উপজেলায় সরকারি এবং বেসরকারিভাবে পাঁচ হাজার ব্যক্তির পরীক্ষায় দুই হাজারের মতো ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে। একদিনে সবচেয়ে বেশি বৃহস্পতিবার (২৬ জুন) ৩৯৭ জনের মধ্যে ১০০ জনের ডেঙ্গু পজেটিভ শনাক্ত হয়। শুক্রবার পর্যন্ত ছয়জন ডেঙ্গু রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. দিলরুবা ইয়াসমিন ও পরিসংখ্যানবিদ সোহানুর রহমান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X