নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রাশেদুল ইসলাম। ছবি : কালবেলা 
নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রাশেদুল ইসলাম। ছবি : কালবেলা 

দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার ক্রয়কৃত ৬১ দশমিক ৫০ শতাংশ জমি দখলের জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তোলা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অভিযুক্ত হরিকান্ত মোহন গং ও সূর্যকান্ত মোহন রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকার শশী মোহনের ছেলে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি। এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন করায় একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে। রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় আমার মালিকানাধীন জমি নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে।

তিনি অভিযোগ করে বলেন, রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকার গুতিয়াবো মৌজার আরএস ২২৪০ নম্বর দাগের ৬১ দশমিক ৫০ শতাংশ জমিটি আশানন্দের কাছ থেকে রোহিনী কুমার ১৯৫৪ সালে ক্রয় করেন। পরে ২০২৫ সালে রোহিনী কুমারের নাতি শঙ্কর গংদের কাছ থেকে আমি জমিটি ক্রয় করেছি। অথচ একই জমি আশানন্দের কাছ থেকে ১৯৬২ সালে ক্রয় করেন যুগল কিশোর। পরে যুগল কিশোরের কাছ থেকে ১৯৬৯ সালে ক্রয় করেন হরিভক্ত। হরিভক্তের ওয়ারিশ সূত্রে তার নাতি হরিকান্ত ও সূর্যকান্ত জমির মালিকানা দাবি করে আমার বিরুদ্ধে গত ১২ মে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণার মিথ্যা মামলা দিয়েছে। অথচ এই জমির পূর্ব মালিক আশানন্দ প্রথমে রোহিনী কুমারের কাছে বিক্রি করেন। সে হিসেবে আমি জমির বৈধ মালিক। এ কারণে আমি আইনের দ্বারস্থ হয়েছি। তবুও তারা নানা ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তি নূর মোহাম্মদ, হবিল্লাহ মিয়া, আব্দুস সালাম মিয়া, আব্দুল ওহাবসহ প্রমুখ।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হরিকান্ত মোহনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X