টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি রিভলবারসহ যুবক আটক

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাত ১২টা ২৫ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রাকিব হাসান (৪০)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। রাজধানীর মহাখালী সাততলা সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারে বসবাস করছেন তিনি।

পুলিশ জানায়, রাতে চেকপোস্ট পরিচালনার সময় রাকিব হাসানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, রাতে চেকপোস্টে দায়িত্বরত টিমের তৎপরতায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান ও অপরাধ দমনে সক্রিয় উপস্থিতিরই ফল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির সঙ্গে কোনো চক্র বা অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X