বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিহত ফাহিম বয়াতি। ছবি : সংগৃহীত
নিহত ফাহিম বয়াতি। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফাহিম বয়াতি নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবাও।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ৫টার দিকে ধলুফকিরের বাজার এলাকায় হামলা চালিয়ে তাকে হত্যা করে।

নিহত ফাহিম বয়াতি (১৮) উপজেলার নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাংড়া এলাকার জাকির বয়াতির ছেলে। তিনি নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। নিহতের বাবা জাকির বয়াতি পেশায় মাছ বিক্রেতা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, উপজেলার নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাংড়া এলাকার জাকির বয়াতির সঙ্গে প্রতিবেশী শানু গাজীর জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে স্থানীয় ধলুফকিরের বাজার এলাকায় প্রতিপক্ষের শানু গাজী (৫২) তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে জাকির বয়াতি ও তার ছেলে ফাহিম বয়াতিকে। তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ফাহিম। শানু গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ফাহিমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং শানু গাজী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X