চুয়াডাঙ্গা ও দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিহত ইব্রাহিম বাবু । ছবি : কালবেলা
নিহত ইব্রাহিম বাবু । ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম বাবু (৩২) চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসা পাড়ার নুরুল ইসলামের ছেলে।

বুধবার (০২ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও তার বাবা মো. নুর ইসলাম জানান, ‘আমার ছেলে মো. ইবরাহিম বাবুসহ ৪-৫ জন বেলা সাড়ে ১২টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের লাশ বিএসএফের সদস্যরা ওপারে নিয়ে গেছে।’

দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান, নিহত ইব্রাহিম বাবুর গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে মারা যাওয়ার বিষয়টি জানা গেছে।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, খবরটি পাওয়ার পর ৩২ বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমারের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়।

সুজিতের বরাত দিয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক জানান, দুপুরে কয়েকজন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফের টহলদল তাদের ধাওয়া করে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়।

নাজমুল হাসান আরও জানান, ‘কোনো বাংলাদেশি নিহত হয়েছে কিনা সেটি বিএসএফ নিশ্চিত করেনি। আবার কেউ মিসিং হয়েছে কিনা স্থানীয় বিজিবি ক্যাম্পে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১০

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১১

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১২

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৩

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৪

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৫

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৬

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৭

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৮

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৯

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

২০
X