কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে : ধর্ম উপদেষ্টা

কক্সবাজারে ‘আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’-তে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা
কক্সবাজারে ‘আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’-তে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে। হিংসা-বিদ্বেষ, ঘৃণা ভুলে অন্তর ও মন বড় করুন। নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের সম্ভাবনা পিছিয়ে যাবে।

বুধবার (০২ জুলাই) দুপুরে কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) মাদ্রাসার কক্সবাজার ক্যাম্পাসে আয়োজিত ‘আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, কক্সবাজারে মসজিদভিত্তিক গণশিক্ষার পাশাপাশি ৭১টি মন্দিরে শিশুশিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, কোরআন-হাদিসের আলোকে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আলেম-ওলামাদের পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। বাংলা, আরবির পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষায় মনোযোগী হতে হবে। মানব সেবার জন্য অর্থ বড় বিষয় নয়, প্রকৃত মানব সেবার মানসিকতার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র নীতিবাক্য দিয়ে সমাজ ও দেশ বদলানো যাবে না। দারিদ্র্যবিমোচন ও মানুষের দুর্যোগে ছুটে যেতে হবে। দেশ ও সমাজকে বদলাতে গেলে উম্মাহর জন্য উপকারী শত-সহস্র কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যায়েদ বিন মুহাম্মদ, সৌদি প্রশিক্ষক ড. বরিক বিন মুহাম্মদ, ড. সাউদ বিন আবদুল আজিজ, ড. মনছুর বিন আবদুল আজিজ, চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলামিয়ার পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযা প্রমুখ।

ঢাকার সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে জামিয়াতুল ইমাম মুসলিমের (রহ.) সার্বিক সহযোগিতায় জামিয়ার শিক্ষক-শিক্ষার্থীদের আরবি ভাষা এবং ইসলামী সংস্কৃতিবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালিত হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১০

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১১

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১২

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৩

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৪

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৫

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৭

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৮

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

২০
X