টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রকৃত মালিক জনগণ : টুকু

টাঙ্গাইলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের প্রকৃত মালিক হলো জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরে সে সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনিই নির্বাচন করবেন। তাহলে নির্বাচন নিয়ে এত ভয় কেন? কেনই বা নির্বাচন দিতে এত আশঙ্কা?

তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার দেখতে চায়। সংস্কারের নাম করে নির্বাচন পেছানো যাবে না। কারণ, সংস্কার একটি চলমান প্রক্রিয়া—সংস্কারও চলবে, নির্বাচনও দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন—এটাই জনগণের প্রত্যাশা।

এ সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডাক্তার এম এ মতিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটুসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X