মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৬:২২ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ
আসামির হুমকি

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’

অভিযুক্ত কাঞ্চন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত কাঞ্চন। ছবি : সংগৃহীত

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’। ভিডিওতে এভাবেই কথাগুলো বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন।

বুধবার (২ জুলাই) রাতে ইংরেজিতে ‘শাওন জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে এক আইনজীবী লেখেন, আমি হাইকোর্ট বিভাগের আইনজীবী। কাঞ্চনের হাতে আমার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।

আইনজীবী আরও লেখেন, পূর্বপাড়ায় আমাদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এ হুমকি যিনি দিয়েছেন তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি।

এ ছাড়া কাঞ্চন একাধিকবার আমার বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন।‌ পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ বুধবার রাতে করা জিডিকেও অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানার পুলিশ।

তিনি পোস্টে লেখেন, এটা কি সেই নতুন বাংলাদেশ? যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাস চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ওই ঘটনায় রাতেই প্রাচীর ভাঙচুর ও হুমকি-ধমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলা বলেন, ভিডিওটি এখনও দেখিনি। তদন্ত করে দেখা হবে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X