চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

নিহত মুহাম্মদ আলমগীর। ছবি : সংগৃহীত
নিহত মুহাম্মদ আলমগীর। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় কিশোরদের দুপক্ষের মারামারি থামাতে গিয়ে ঘুষির আঘাতে এক যুবদল নেতা মারা গেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আলমগীর (৪৫)। তিনি স্থানীয় উপজেলার উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে মুহাম্মদ আলমগীর গ্রামে আসতে পারেননি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতের ঘটনার পর তিনি গ্রামে ফেরেন। পরে এলাকায় একটি মুরগি বিক্রির দোকান দেন। বৃহস্পতিবার রাতেও তিনি দোকানে ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মারামারিতে জড়িত কিশোরদের বয়স ১৪ থেকে ১৬ বছর। মারামারির সময় দুপক্ষ মিলিয়ে সদস্য ছিল ১৫ জনের মতো। তিনি সেখানে গিয়ে দুপক্ষের সমঝোতার চেষ্টা করেছিলেন। এ সময় তার বুকে ঘুষি লাগে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল এবং পরে নগরের আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘুষির আঘাতে ওই ব্যক্তির মাটিতে লুটিয়ে পড়ার কথা অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ হৃদ্‌রোগের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে। বিষয়টি তদন্তনাধীন। পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X