বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনে খেলতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিশুর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিশুর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ছুটির দিনে বাড়ি এসেছিল দুই চাচাতো ভাই—সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। সকাল বেলায় খেলছিল বাড়ির পাশের পুকুরপাড়ে। হঠাৎই পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন বড় ভাই সোহান; কিন্তু ভাগ্য সহায় হয়নি। ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান সোহানও।

শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজন চাচাতো ভাই, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবাই ঢাকায় কাজ করেন। ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তারা মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হয়। খেলতে খেলতে এক সময় পুকুরে গিয়ে নামে তারা। সিয়াম পা পিছলে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সোহানও ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দুজনের মরদেহ ভেসে উঠলে সেগুলো উদ্ধার করে বাড়িতে আনা হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

সোহানের নানা গনা মোহাম্মদ বলেন, ‘আমার নাতি বলত, আমি মারা গেলে জানাজা পড়াবে। আজ আমার সেই নাতিরই জানাজা পড়তে হলো।’

নিহতদের মাদ্রাসার শিক্ষক বলেন, ‘সোহান ও সিয়াম দুজনই অত্যন্ত ভদ্র ও নামাজি ছেলে ছিল। মাদ্রাসার সব শিক্ষক তাদের ভালোবাসতেন। তারা মাদ্রাসায় নুরানি বিভাগে প্রথম শ্রেণিতে পড়তেন। এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত ও বাকরুদ্ধ।’

নিহতদের দাদি মাহমুদা বলেন, ‘তারা তো ছিল আমাদের চোখের মণি। দুই ভাইয়ের একটি করে সন্তান। এখন তো সবই শেষ।’

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, শিশু দুজনের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X