নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় হিন্দু মহাজোটের মানববন্ধন

নওগাঁয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
নওগাঁয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

জাতীয় সংসদসহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন, গণধর্ষণ, খুন, মিথ্যে মামলা, চাঁদাবাজি, মন্দির ভাঙচুর ও সারা দেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই ) সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে ‘এক দফা এক দাবি, হিন্দু স্বার্থে একমত’ এ লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে হিন্দু মহাজোটের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস বলেন, স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় ও বৈদেশিক রাজনীতির গ্যাঁড়াকলে পিষ্ট। মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রামকার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়টি আমলে নিতে পারেন।

তিনি বলেন, হিন্দুরা সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে। বর্তমান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি জাতীয় সংসদ, স্থানীয় সরকারসহ সব ক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয়, তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোটকেন্দ্রে যাবে না। অন্যকে ক্ষমতায় বসানোর হাতিয়ার হওয়ার জন্য এবং শুধু শুধু মারধর খাওয়া আর বাড়িঘর ছেড়ে পালানোর জন্য হিন্দু সম্প্রদায় আগামী কোনো নির্বাচনে ভোটকেন্দ্রে যাবে না। সারা দেশে হিন্দুদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণসহ মন্দির ভাঙচুর, জমি দখলসহ সবকিছু অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসন যেন এগুলো কঠোরভাবে দমন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নওগাঁ জেলা শাখার সহসভাপতি দিপু সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শয়ন কুমার অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর পাল, সদস্য দীপঙ্কর দীপ, তন্ময় পাল, ছাত্র মহাজোটের পরিতোষ কুমার, বিশাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X