চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আটক ছাত্রলীগ নেতারা। ছবি : সংগৃহীত
আটক ছাত্রলীগ নেতারা। ছবি : সংগৃহীত

সিলেটের হবিগঞ্জে ছাত্রলীগের সক্রিয় নেতাকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ীকে মারধরে অভিযোগে চুনারুঘাট থানা পুলিশ তাদের আটক করে।

আটক ‍দুই নেতা হলেন আল রাজি অনিক ও সাইফুর রাব্বি। তারা চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। শনিবার (৬ জুলাই) রাত ১০টায় পৌরসভার হাজীপুর বিলপাড়ার বাসিন্দা ব্যবসায়ী জামিল আহমেদ সুমনকে মারধরের অভিযোগ তাদের আটক করা হয়।

মারধরের শিকার ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের হয়ে হামলার অভিযোগও রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্সের সামনে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী সুমনের ওপর ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে সাইফুর রহমান রাব্বি আরও কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে পেছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে দুই ছাত্রলীগ নেতাসহ দুর্বৃত্তরা লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম দুই ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X