নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট নিয়ে ঝগড়া, স্ত্রীকে মেরে থানায় গেলেন স্বামী

থানায় আত্মসমর্পণ করা ইমরান হোসেন। ছবি : সংগৃহীত
থানায় আত্মসমর্পণ করা ইমরান হোসেন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত বিজলী আক্তার আমেনা (৩০) কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ৯ মাসে আগে আমেনার সঙ্গে ইমরানের বিয়ে হয়। এটি আমেনার দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো।

তিনি জানান, শনিবার রাতে ইমরানের মোবাইল নিয়ে ভাগনের সঙ্গে কথা বলে আমেনা। এ সময় ইন্টারনেটের এমবি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আমেনাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ইমরান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসি দাবি করেন।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গৃহবধূ আমেনাকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X