কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দিলেন পাষণ্ড বাবা

ঘাতক আমান উল্লাহ। ছবি : সংগৃহীত
ঘাতক আমান উল্লাহ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় কানিজ ফাতেমা জ্যোতি নামের চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন পাষণ্ড বাবা। পরে ঘাতককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মনখালী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন বলেন, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। এর জের ধরে কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ পাশের নদীতে ফেলে দেন পাষণ্ড বাবা।

তিনি আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ঘাতক আমান উল্লাহ। স্থানীয়রা ঘরে ঢুকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গ্রামের মানুষ নদীতে নেমে তল্লাশি করে শিশুর মরদেহ উদ্ধার করে।

আরিফ বলেন, মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন ঘাতক আমান উল্লাহ। খুনের সময় মাদকসেবন করছিলেন। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাত ১টার দিকে থানায় নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X