লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে’

জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে যদি ক্ষমতা আসে, তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধাদের ও শহীদদের জাতীয় মর্যাদায় ভূষিত করে তাদের পুনর্বাসিত করা হবে।

রোববার (৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ছাত্রসমাজের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জুলাইয়ের সেই জাস্টিস শুধু আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনে সম্ভব হবে। রাষ্ট্র জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে।

জুলাই শহীদ ও আহতদের স্মরণে এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X