বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় নিখোঁজ ছাত্রদল নেতা জয়পুরহাটে উদ্ধার

ছাত্রদল নেতা কারিমুল হাসান। ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা কারিমুল হাসান। ছবি : সংগৃহীত

বগুড়ায় পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা কারিমুল হাসানকে (১৮) জয়পুরহাট থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

এর আগে শনিবার (৫ জুলাই) ভোরে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

কারিমুল হাসান বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রামের বাসিন্দা। তিনি সাইক পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৩ জুলাই কারিমুল নিখোঁজ হন। পরদিন তার বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ হওয়ার পর থেকেই সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা সমন্বিতভাবে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কারিমুলের অবস্থান শনাক্ত করে ডিবির একটি দল। পরে এসআই মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকা থেকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান কালবেলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারিমুল জানিয়েছেন, তিনি পারিবারিক অভিমানে স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে যান। তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১০

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১১

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১২

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৩

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৫

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৬

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৮

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৯

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

২০
X