চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে উন্মুক্ত নালায় তলিয়ে গেল তিন বছরের শিশু

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় খোলা নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় খোলা নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় খোলা নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ জুলাই) বিকেলে নগরীর হালিশহরের তাসফিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম হুমায়রা। তারা বাবা মো. রহমান ডিশ সরবরাহের কাজ করে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। ঘটনাস্থলে নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে অনেক পানি জমে ছিল। ফলে নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়। প্রথমে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার কামরুল ইসলাম কালবেলাকে বলেন, বুধবার দুপুর ৩টা ১০ মিনিটে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালায়। পরে ৩টা ৫৫ মিনিটে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল নগরীর চাক্তাই খালে নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়। সে রাত ৮টার দিকে কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X