জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ মোছা. নুরুন নাহার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ মোছা. নুরুন নাহার। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করতে না পারায় মোছা. নুরুন নাহার (৪৭) নামে এক অসুস্থ নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে।

নুরুন নাহারের ছোট ছেলে জানান, ‘আমার মা কিছুদিন আগে বিআরডিবি থেকে ঋণ নিয়েছিলেন। আজ ১০ হাজার টাকা নিয়ে আমরা অফিসে যাই। কিন্তু তারা পুরো টাকা ফেরত না দিলে গ্রহণ করবে না বলে জানায়। টাকা কম হওয়ায় আমার অসুস্থ মাকে অফিসের বারান্দায় তালা মেরে আটকে রাখেন মাঠ কর্মকর্তা আবেদা খাতুন।’

ঘটনার সত্যতা স্বীকার করে মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘১৪ মাস আগে নুরুন নাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে তার ঋণ পরিশোধের মেয়াদ শেষ হয়েছে। টাকা চাইলে তিনি নানা অজুহাত দেন। অফিস কর্তৃপক্ষ আমার বেতন বন্ধ করে দিয়েছে বলে আমি চাপে আছি।’

তালাবদ্ধ অবস্থায় অফিস কক্ষ থেকে অসুস্থ নুরুন নাহার বলেন, ‘আমি টাকা ফেরত দেব বলেছি; কিন্তু তারা এখনই সব টাকা চাইছে। দিতে না পারায় আমাকে আটকে রেখেছে।’

পরে স্থানীয়রা বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেন। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় নুরুন নাহারকে উদ্ধার করে।

এ বিষয়ে জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ছুটে এসেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X