সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দৃষ্টিপ্রতিবন্ধী স্বরূপ শিক্ষক হতে চায়

শ্রুতি লেখকের মাধ্যমে এসএসসি পরীক্ষা দেয় দৃষ্টিপ্রতিবন্ধী মশিউর রহমান স্বরূপ। ছবি : কালবেলা
শ্রুতি লেখকের মাধ্যমে এসএসসি পরীক্ষা দেয় দৃষ্টিপ্রতিবন্ধী মশিউর রহমান স্বরূপ। ছবি : কালবেলা

প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ শিক্ষা নিয়ে একজন ভালো শিক্ষক হতে চায় বগুড়ার শাজাহানপুরের অদম্য মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মশিউর রহমান স্বরূপ।

উপজেলার সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগ থেকে সে জিপিএ ৪ অর্জন করেছে। ৮ম শ্রেণিতে পড়ুয়া সাগর মিয়া নামের এক শিক্ষার্থীকে শ্রুতি লেখক হিসেবে নিয়ে সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল দৃষ্টিপ্রতিবন্ধী স্বরূপ।

তার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সংকল্প কুমার বিশ্বাস জানান, দৃষ্টিপ্রতিবন্ধী হলেও শ্রেণি কক্ষে তার নিয়মিত উপস্থিতি ছিল। হোস্টেল থেকে একাই হাতড়িয়ে হাতড়িয়ে সবার আগে ক্লাসে হাজির হতো।

পড়াশোনার ক্ষেত্রে সুস্থ সবল শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করত। শারীরিকভাবে সুস্থ সবল কতিপয় শিক্ষার্থী এসএসসিতে খারাপ ফলাফল করলেও দৃষ্টিপ্রতিবন্ধী স্বরূপ জিপিএ ৪ অর্জন করে প্রতিবন্ধিতাকে জয় করেছে।

স্বরূপের বড় ভাই মুহিবুল হাসান জানান, ছোটবেলা থেকেই স্বরূপ নিজের প্রতি অনেক সচেতন। পরিবারের বোঝা না হয়ে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। এছাড়া পরিবারের সদস্যদের প্রতি আন্তরিকতা এবং বড়দের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X