চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচারী হতে পারবে না : নুর

কক্সবাজারের চকরিয়ায় এক পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় এক পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানিয়েছি।কারণ এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের অংশীদারত্ব সৃষ্টি হবে। অতীত সরকারের মতো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে সাহস পাবে না।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া শহরের জনতা টাওয়ার চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনে করার দাবি জানিয়েছি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই এলাকার কৃতীসন্তান। শেখ হাসিনা সরকার তাকে গুম করেছিল। জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি আবারও জনগণের মাঝে ফিরে এসেছেন।

২৪ এর গণঅভ্যুত্থানের সময় চকরিয়ার শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে। তাই সংস্কার কার্যক্রম সম্পন্ন না করে কোনো নির্বাচন চায় না গণঅধিকার পরিষদ।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৩০০ আসনে ট্রাক প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ। তার ধারাবাহিকতায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয় সহসম্পাদক আব্দুল কাদের (প্রাইম)। তিনি তাকে সমবেত জনতার মাঝে পরিচয় করিয়ে দেন।

গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী আবু জাহের, কক্সবাজার জেলা আহ্বায়ক হেলাল উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X