কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নড়াইলের কালিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দুই শিশু হলো—মো. সাকিব (৫) ও মো. মানিক (৪)। সম্পর্কে দুজন মামাতো-ফুফাতো ভাই।

খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে ও মানিক তার ভাগনে বরিশালের আরিফুল মিয়ার ছেলে। মানিক তার মায়ের সঙ্গে মামাবাড়িতেই বসবাস করত।

শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করতে বের হয়; কিন্তু ফিরতে অনেক দেরি হওয়ায় বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যু ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X