শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিহত এনায়েত শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহত এনায়েত শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পরে নদী থেকে এনায়েত শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌর সভার ঠেঙ্গামারা এলাকাসংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।

জানা গেছে, গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাইরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন। এদিকে এনায়েতকে খুঁজে না পেয় গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার রাত ১০টার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীর স্থানীয় লোকজন গন্ধ পেয়ে ইলিয়াসের পরিবারকে জানান। পরে তারা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুঁজে মরদেহটি শনাক্ত করে শিবচর থানা পুলিশকে জানায়। পরে শিবচর থানার ওসি আজহার আলীর নেতৃত্ব পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

শিবচর থানার ওসি আজহার আলী বলেন, রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের লোকজন নিহতের শরীরের বিভিন্ন অংশ ও পরনের প্যান্ট দেখে শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X