রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি দেওয়ার নামে প্রতারণা, পুলিশ পরিচয়ধারী যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার রাজিউর রহমান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার রাজিউর রহমান। ছবি : সংগৃহীত

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে পুলিশের এসআই পরিচয় দেওয়া এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ঠাকুরগাঁও থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ওই যুবকের নাম রাজিউর রহমান (৪০)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা।

রোববার (১৩ জুলাই) সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী এক তরুণ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন। রাজিউর নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে চাকরি নিয়ে দেওয়ার কথা বলেছিলেন। চাকরি দেওয়ার আশ্বাসে ১২ লাখ টাকার চুক্তি করেন। প্রথমে ৬ লাখ এবং পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার শর্ত ছিল।

এরপর রাজিউরের পরামর্শে ভুক্তভোগী এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক ও ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান। এর পরদিন ৩ জুন সকালে রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ে অংশ নেন ওই ভুক্তভোগী। কিন্তু বাছাই পর্বেই তিনি বাদ পড়ে যান। তখন রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পর ছায়া তদন্তে নামে র‌্যাব-৫ ও র‌্যাব-১৩। পরে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া থেকে রাজিউরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর সিপিএসসি এবং র‌্যাব-১৩ এর সিপিসি-১ এর একটি যৌথ দল এ অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আগে কয়েকবার জেলেও গেছেন। গ্রেপ্তারের পর তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X