সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে চা দিতে একটু দেরি হবে বলায় বাকবিতণ্ডার জেরে রুমন আহমদ (২২) নামের এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর কাজির বাজার এলাকার একটি হোটেলে এ ঘটনাটি ঘটেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোবরার সকালে এক যুবক চা খেতে কাজির বাজারের পাশের একটি হোটেলে ঢোকেন। এসময় চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারী রুমনের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে হোটেল মালিক ও স্থানীয় লোকজন তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খানিক পর চা খেতে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে সেই কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

হোটেলের অন্য কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক কালবেলাকে বলেন, ‘চা দিতে একটু দেরি হবে’ বলায় বাকবিতণ্ডার জেরে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি। যারা রুমন আহমদকে হত্যা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X