গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লা। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লা। ছবি : সংগৃহীত

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ জুলাই) গাজীপুর নারী ও শিশু আদালতের বিচারক এই রায় দেন। তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। মামলার অন্যতম আসামি তাহাজ উদ্দিন।

রোববার এই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামন বলেন, ‘ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১০

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১১

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১২

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৩

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৪

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৫

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৬

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১৮

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৯

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

২০
X