চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (১৪ জুলাই) আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

নিহত জয়নাল আবেদিন ওরফে কালা মিয়া ফল ব্যবসায়ী ছিলেন। দণ্ডিতরা হলেন- রিমা আক্তার, শাহাদাত হোসেন কাইয়ুম ও আবদুল কাইয়ুম।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে হানা গেছে, ২০২৩ সালের ১১ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য ছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকার জয়নাল আবেদিন ওরফে কালা মিয়াকে হত্যা করা হয়। জয়নাল চট্টগ্রাম নগরীর হালিশহরে ফলের ব্যবসা করতেন। শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুমের সহযোগিতায় স্ত্রী রিমা আক্তার স্বামী জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে তার লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পরদিন ভোরে পুলিশ গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের চাচাত ভাই মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।

এরপর ১২ এপ্রিল রিমা আক্তার ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন সীতাকুণ্ড থানার তৎকালীন উপপরিদের্শক (এসআই) সাজিব হোসেন।

অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল বলেন, পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী রিমা আক্তারসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামির মধ্যে শাহাদাত হোসেন কাইয়ুমের সঙ্গে রিমা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। আর আবদুল কাইয়ুম হলো শাহদাত হোসেন কাইয়ুমের বন্ধু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X