সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : রিজওয়ানা

সৈয়দপুরে অবরোধকারীদের উদ্দেশে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
সৈয়দপুরে অবরোধকারীদের উদ্দেশে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে এটি অত্যন্ত ন্যক্কারজনক। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে। এ হামলায় জড়িত সবাইকে বিচার ও শাস্তির আওতায় আনা হবে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সৈয়দপুর বিমানবন্দর সড়কে উপদেষ্টার গাড়িবহর অবরোধ করলে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ ও আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগদান শেষে ঢাকা ফেরার পথে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর অবরোধ করা হয়।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ জনগণ কর্তৃক প্রত্যাখ্যান- সেটি হয়েছে। এখন বিচারিক বিষয়টি বিচার বিভাগ করবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো গাফলতি থাকে, সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল মাথা নেড়ে ওই বক্তব্যে সম্মতি জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X