পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছা হাসপাতালে তুচ্ছ ঘটনায় দুই রোগীর স্বজনদের মারামারি দেখে খুকুমনি বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালির ছেলে মকছেদ মালি বুধবার (১৬ জুলাই) সকালে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। পরে নিদিষ্ট কেবিনে সিট না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে উপজেলার আরাজি ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমনি বেগম (৭৫) পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনিও বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম সানা অভিযোগ করে জানান, আমার অসুস্থ মা প্রসাব পরীক্ষা করানোর জন্য বাথরুমে যায়। সেখানে থেকে ফেরার সময় ওনার পায়ে লেগে মকছেদ মালির ফ্যানের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় অপর রোগীর স্বজনরা আমাদের গালাগাল করে। বিষয়টি আমি প্রতিবাদ করলে তারা কয়েকজন মিলে আমাকে ও আমার বোনকে বেদম মারধর করে। একপর্যায়ে মারপিট দেখে আমার মা মারা যায়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, মৃত খুকুমনি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুই রোগীর স্বজনের মারামারি দেখে হার্ট এ্যাটাকে খুকুমনি মারা গেছেন বলে মনে হয়েছে।

হাসপাতালের মারামারির ঘটনা শুনে পাইকগাছা-কয়রার ডি সার্কেল আরিফুল ইসলামসহ থানা পুলিশ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। পরে মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X