কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার ডাকাত দলের ৫ সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার ডাকাত দলের ৫ সদস্য। ছবি : কালবেলা

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। এ সময় তাদের থেকে দেশীয় অস্ত্রসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

‎বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল ময়লার ভাগাড়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার হাঁড়িয়া গ্রামের বাছির মিয়ার ছেলে সুমন রানা (২৭), বগুড়ার ধুনট থানার বৈশাখি চৌবের গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মুকুল মিয়া (২৬), ময়মনসিংহের নান্দাইল মডেল থানার কেলী গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে সজিব (৩২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দরদড়া দেরগা বাজার গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে মো. রানা ওরফে বিকাশ রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাধবপুর গ্রামের জিল্লুর ওরফে জুল্লর রহমানের ছেলে মো. রুহুল আমিন (২১)। ‎ ‎কোনাবাড়ি থানা সূত্রে জানা যায়, কোনাবাড়ি থানাধীন বাইমাইল ময়লার ভাগারের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি থানার একটি টিম অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা ৫/৬ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় জিএমপি কোনাবাড়ি থানায় একটি মামলা হয়েছে। ‎ ‎থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় ধারালো অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ‎ ‎এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন কালবেলাকে বলেন, ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X