চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস মেনে নেওয়া হবে না’

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবন চত্বরে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবন চত্বরে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের সংগ্রামের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস কোনভাবেই মেনে নেওয়া যাবে না। তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়। তার বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না। জনগণ জানে কারা এই অবৈধ শক্তি, কারা এই অপ্রচারের পেছনে কাজ করছে। তারা এক নতুন ষড়যন্ত্রের পায়তারা করছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবন চত্বরে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

গোলাম আকবর খোন্দকার বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে। অথচ বিএনপির ৩১ দফা কর্মসূচিতেই সব প্রকার গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা রয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে। এ সময় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই কেবল স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে। বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম এ হালিম, যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ ছালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক আজম খান, অ্যাডভোকেট এম এ তাহের, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আবু আহাম্মদ হাসনাত, আজিজুর রহমান চৌধুরী প্রমুখ নেতারা।

সমাবেশ শেষে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে বিশাল একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাসিমন ভবন চত্বরে এসে শেষ হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X