খুলনা ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল

খুলনায় মৌন মিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
খুলনায় মৌন মিছিলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনায় মৌন মিছিল ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে বিএনপি। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নগরীর শিববাড়ির জিয়া হল চত্বরে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পটভূমি এবং এর গভীর রাজনৈতিক তাৎপর্যের কারণে এবারের স্মরণ কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে।

কর্মসূচিতে খুলনা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এবং মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলস্থলে যোগ দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা পূর্ব ঘোষিত মৌন মিছিলে অংশ নেন। মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর ময়লাপোতা হয়ে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X