তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

হাফেজ মো. সরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
হাফেজ মো. সরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক হাফেজ মো. সরিফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণটিটুনিতে হত্যাকারী রাজু গাজী (৩৫) নিহত হন।

রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার ভেতরেই এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

নিহত হাফেজ মো. সরিফুল ইসলাম উপজেলার শাহপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। অপর নিহত রাজু গাজী একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে।

ঘটনার পর তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুর ৩টার দিকে খাওয়া দাওয়া শেষে মাদ্রাসায় যায়। এ সময় এলাকার মানসিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ভেতরেই পেছন দিক থেকে গিয়ে গাছ কাঁটার দা দিয়ে হাফেজ সরিফুলকে কোপ দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী বলেন, রাজু একজন নেশাখোর। মাদকের নেশা করতে করতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X