কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গেটে তালা

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবির প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা বোর্ডের সামনে পৌঁছে প্রথমে স্লোগান দিতে থাকেন, পরে এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা লাগিয়ে দেন। মিছিলটিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

প্রতিবাদরত শিক্ষার্থীরা হাতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ এমন নানা স্লোগানে মুখর ছিল বোর্ড চত্বর।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাদের দেওয়া ৬ দফা দাবিগুলো হলো, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, সাম্প্রতিক মাইলস্টোন শিক্ষা সফরে বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। তাদের অভিযোগ, দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে শিক্ষা মন্ত্রণালয় রাত ৩টার সময় হঠাৎ করে নোটিশ জারি করেছে, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এজন্য শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা।

শিক্ষার্থীদের এ অবরোধ ও ঘেরাও কর্মসূচি স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে, প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদের মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১০

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১১

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১২

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৩

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৪

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৫

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৬

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৭

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৮

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৯

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

২০
X